সমঝোতা কি ভেস্তে যাবে মৌলিক মতপার্থক্যে?
দীর্ঘদিনের উত্তেজনা ও প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্তে দু'পক্ষের রয়ে গেছে বড় ধরনের মতপার্থক্য। বিশ্লেষকরা বলছেন, আলোচনার শুরুতেই সামনে এসেছে এমন কিছু মৌলিক শর্ত, যেখানে দুই পক্ষের অবস্থান একেবারেই বিপরীত মেরুতে। পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে ইউরেনিয়াম মজুত, হরমুজ প্রণালি, আটকে থাকা অর্থ এবং যুদ্ধের ক্ষতিপূরণ, প্রতিটি ইস্যুই যেন সম্ভাব্য সমঝোতার পথে নতুন করে তুলে দাঁড়াচ্ছে দেয়াল।
