Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2026, 07:15 pm
Last modified: 26 April, 2026, 07:21 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ  

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নিজে কার্টুন বা স্যাটায়ার শেয়ার করে স্বাধীন মত প্রকাশকে উৎসাহিত করার বার্তা দিলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।' 
টিবিএস রিপোর্ট
26 April, 2026, 07:15 pm
Last modified: 26 April, 2026, 07:21 pm
ছবি: স্ক্রিনগ্র‍্যাব

জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গঠনমূলক সমালোচনার সুযোগসহ প্রকৃত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। 

তিনি অভিযোগ করেন, বর্তমান সংসদ গঠনের পর কেবল মত প্রকাশের কারণে অন্তত ৯টি আটকের ঘটনা ঘটেছে। এমনকি একজন প্রতিমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার জেরেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে—যা সরকারের ঘোষিত স্বাধীন মত প্রকাশের অবস্থানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। 

আজ রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'দেশে আগেও মত প্রকাশের স্বাধীনতা ছিল, কিন্তু সেটা ছিল 'সহমত'। এখন আমরা দ্বিমত প্রকাশের সুযোগ চাই, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনা করতে চাই। অথচ বাস্তবে মত প্রকাশের কারণে নাগরিকদের আটকের ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।' 

তিনি মাঠপর্যায়ের বাস্তবতার চিত্র তুলে ধরে আরও বলেন, 'প্রধানমন্ত্রী নিজে কার্টুন বা স্যাটায়ার শেয়ার করে স্বাধীন মত প্রকাশকে উৎসাহিত করার বার্তা দিলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।' 

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান রাজনৈতিক পরিবেশের সমালোচনা করে তিনি বলেন, 'দেশে বর্তমানে একটি বাধ্যতামূলক রাজনৈতিক সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে। যেখানে মন্ত্রী-এমপিদের সন্তানরা বিদেশে পড়াশোনা করলেও দেশের সাধারণ মধ্যবিত্ত শিক্ষার্থীদের রাজনীতিতে জড়াতে বাধ্য করা হচ্ছে।' 

এ প্রসঙ্গে তিনি শিক্ষাঙ্গনে কাঠামোগত পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, 'বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা নয়, পঠন-পাঠন ও গবেষণার কেন্দ্র হওয়া উচিত।' 

এছাড়া সরকারের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো এখনো কেন সংসদে উপস্থাপন করা হয়নি, তা রহস্যজনক।' 

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, 'প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। বিভাজনের রাজনীতি পরিহার না করলে কোনো রাজনৈতিক দলই লাভবান হবে না।' 

শেষে তিনি বলেন, রাজনৈতিক দল নির্মূল করার প্রবণতা অব্যাহত থাকলে তৃতীয় কোনো অপশক্তির সুযোগ নেওয়ার সম্ভাবনা তৈরি হবে।

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / প্রধানমন্ত্রী / মত প্রকাশের অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]