যুক্তরাষ্ট্রকে কি বিশ্বাস করা যায়? ইতিহাস কী বলে?
আন্তর্জাতিক কূটনীতিতে 'বিশ্বাস' অত্যন্ত দামি একটি শব্দ, কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এবং ঐতিহাসিক কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায়, 'আস্থা' বা 'বিশ্বাস' তাদের অভিধানে নেই। ইরান সংঘাত থেকে শুরু করে ন্যাটিভ আমেরিকানদের সঙ্গে করা পাঁচ শতাধিক চুক্তির, প্রতিটি ক্ষেত্রেই ওয়াশিংটন এমন এক পথে হেঁটেছে যাকে অবিশ্বাসের মহাকাব্য বললেও ভুল হবে না।
