বৈশাখী শোভাযাত্রায় শোভা পেয়েছে যেসব মোটিফ
বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলার সামনে থেকে বের হয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এর উদ্বোধন করেন। শোভাযাত্রার শুরুতেই ছিলো নতুন ভোরের প্রতীক মোরগ। ছিল দোতারা, পায়রা, হাতি, টেপা পুতুলসহ অন্যান্য প্রতীকী মোটিফ। শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে চারুকলায় এসে শেষ হয়।
