কেন ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছেন বলে খবর পাওয়া গেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করে, তাতে ন্যাটো সরাসরি সামরিক সৈন্য দিয়ে সহায়তা না দেওয়ায় ট্রাম্প প্রশাসনের এই চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
