Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার

আন্তর্জাতিক

বিবিসি
27 March, 2026, 10:30 am
Last modified: 27 March, 2026, 10:32 am

Related News

  • জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করল সরকার, দায়িত্বে যুক্ত হলেন যারা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ‘কোনো অবস্থায়ই’ পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না: পার্লামেন্ট স্পিকার
  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার

যুদ্ধের আগে যেখানে প্রতিদিন ১০০টিরও বেশি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করত, সেখানে এখন তা কমে হাতে গোনা কয়েকটিতে দাঁড়িয়েছে।
বিবিসি
27 March, 2026, 10:30 am
Last modified: 27 March, 2026, 10:32 am
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের মধ্যে ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ‘লুওজিয়াশান’ ট্যাঙ্কার। ছবি: রয়টার্স

ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানির দাম নাটকীয়ভাবে বেড়ে গেছে।

পেট্রোলের দাম ইতোমধ্যে বেড়েছে এবং যুক্তরাজ্যে গৃহস্থালির হিটিং বিলও প্রায় নিশ্চিতভাবেই বাড়বে।

তবে এই সংঘাতের প্রভাব শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালির মাধ্যমে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা রাসায়নিক, গ্যাস এবং অন্যান্য পণ্যও এতে প্রভাবিত হচ্ছে।

বিবিসি ভেরিফাই জানিয়েছে, যুদ্ধের আগে যেখানে প্রতিদিন ১০০টিরও বেশি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করত, সেখানে এখন তা কমে হাতে গোনা কয়েকটিতে দাঁড়িয়েছে। ফলে খাদ্য থেকে শুরু করে স্মার্টফোন ও ওষুধ পর্যন্ত অসংখ্য পণ্যের দাম বাড়তে পারে।

নিচে সম্ভাব্য প্রভাবগুলোর বিবরণ দেওয়া হলো—

সার (খাদ্য)

পেট্রোকেমিক্যাল তেল ও গ্যাস থেকে তৈরি হয় এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এগুলো বিপুল পরিমাণে উৎপাদন করে ও রপ্তানি করে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পণ্য হলো সার, যা বৈশ্বিক কৃষি উৎপাদনের জন্য অপরিহার্য।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ সার—যেমন ইউরিয়া, পটাশ, অ্যামোনিয়া ও ফসফেট—সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে, সংঘাত শুরুর পর থেকে এই জলপথ দিয়ে সার সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, মার্চ ও এপ্রিল উত্তর গোলার্ধে বপন মৌসুম হওয়ায় এই সময়ে সারের ঘাটতি কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি করতে পারে। এখন কম সার ব্যবহার করলে বছরের পরের দিকে ফলন কমে যাবে।

কিল ইনস্টিটিউটের গবেষকদের মতে, 'স্বল্প সময়ের জন্য প্রণালি বন্ধ থাকলেও পুরো একটি চাষাবাদ মৌসুম ব্যাহত হতে পারে, যার প্রভাব দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার ওপর পড়বে।'

তাদের গবেষণা অনুযায়ী, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক গমের দাম ৪.২ শতাংশ এবং ফল ও সবজির দাম ৫.২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এছাড়া খাদ্যের দামের সর্বাধিক প্রভাব পড়তে পারে জাম্বিয়া (৩১ শতাংশ), শ্রীলঙ্কা (১৫ শতাংশ), তাইওয়ান (১২ শতাংশ) এবং পাকিস্তানে (১১ শতাংশ)।

রাশিয়া সাধারণত বৈশ্বিক সার রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করে এবং বিশ্লেষকদের মতে, তারা এই ঘাটতি পূরণে উৎপাদন বাড়াতে পারে।

ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেন, সারসহ বিভিন্ন পণ্য উৎপাদনে রাশিয়া 'ভালো অবস্থানে রয়েছে'।

হিলিয়াম (মাইক্রোচিপ)

বিশ্বব্যাপী হিলিয়াম গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ কাতার থেকে আসে এবং তা হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

এটি প্রাকৃতিক গ্যাস উৎপাদনের একটি উপজাত এবং সেমিকন্ডাক্টর ওয়েফার তৈরিতে ব্যবহৃত হয়, যা পরে কম্পিউটার, যানবাহন ও গৃহস্থালী যন্ত্রপাতিতে ব্যবহৃত মাইক্রোচিপে রূপান্তরিত হয়।

হিলিয়াম হাসপাতালের এমআরআই স্ক্যানারের চুম্বক ঠান্ডা রাখতেও ব্যবহৃত হয়।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কাতারের বিশাল রাস লাফান প্ল্যান্ট উৎপাদন বন্ধ করে দিয়েছে।

কাতার সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে, যা সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সতর্ক করেছিল, হিলিয়ামের সরবরাহ ব্যাহত হলে দাম বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, এই সংকটের ফলে স্মার্টফোন থেকে শুরু করে ডেটা সেন্টার পর্যন্ত নানা আধুনিক প্রযুক্তির দাম বাড়তে পারে।

কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর বিশেষজ্ঞ প্রশান্ত যাদব সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদি হিলিয়াম সংকটে এমআরআইয়ের খরচও বেড়ে যেতে পারে।

তিনি বলেন, 'একটি এমআরআই মেশিন চালাতে ১,৫০০ থেকে ২,০০০ লিটার হিলিয়াম লাগে। প্রতিবার স্ক্যান করার সময় এর কিছু অংশ বাষ্প হয়ে যায়।'

তিনি আরও বলেন, 'মানুষ মনে করে হিলিয়ামের প্রধান ব্যবহার ডেটা সেন্টার বা এআই-তে, কিন্তু এমআরআই এবং অন্যান্য চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্ব ভুলে গেলে চলবে না।'

পেট্রোকেমিক্যাল ডেরিভেটিভ (ওষুধ)

মিথানল ও ইথিলিনের মতো পেট্রোকেমিক্যাল থেকে উৎপন্ন উপাদানগুলো ওষুধ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিন উৎপাদনে ব্যবহৃত হয়।

সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন নিয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো বৈশ্বিক পেট্রোকেমিক্যাল উৎপাদনের প্রায় ছয় শতাংশ নিয়ন্ত্রণ করে।

এই দেশগুলো মূলত হরমুজ প্রণালির মাধ্যমে এসব রাসায়নিক রপ্তানি করে, যার প্রায় অর্ধেক যায় এশিয়ায়।

ভারত বিশ্বের মোট জেনেরিক ওষুধ রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ উৎপাদন করে, যার অনেকটাই যুক্তরাষ্ট্র ও ইউরোপে যায়।

এই ওষুধগুলোর বড় অংশ সাধারণত দুবাইসহ উপসাগরীয় বিমানবন্দর দিয়ে পরিবাহিত হয়, যা সংঘাতের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ফলে বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের জন্য ওষুধের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

সালফার (ধাতু/ব্যাটারি)

সালফারও তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণের একটি উপজাত এবং উপসাগরীয় অঞ্চলে এটি ব্যাপকভাবে উৎপাদিত হয়।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত সালফারের প্রায় অর্ধেকই হরমুজ প্রণালি দিয়ে যায়।

এর প্রধান ব্যবহার সার তৈরিতে হলেও, এটি ধাতু প্রক্রিয়াজাতকরণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সালফার থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, যা তামা, কোবাল্ট ও নিকেল প্রক্রিয়াজাত করতে এবং লিথিয়াম উত্তোলনে ব্যবহৃত হয়।

এই ধাতুগুলো ব্যাটারি তৈরিতে প্রয়োজন হয়, যা গৃহস্থালী যন্ত্রপাতি, বৈদ্যুতিক যানবাহন এবং সামরিক সরঞ্জাম যেমন ড্রোনে ব্যবহৃত হয়।

বিশ্লেষকদের মতে, সালফারের সরবরাহ ব্যাহত হলে ব্যাটারি-নির্ভর পণ্যের দাম বাড়তে পারে।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / সরবরাহ বন্ধ / তেল / সার / ওষুধ / স্মার্টফোন / দাম বৃদ্ধি / আমদানি-রপ্তানি ব্যাহত / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করল সরকার, দায়িত্বে যুক্ত হলেন যারা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ‘কোনো অবস্থায়ই’ পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না: পার্লামেন্ট স্পিকার
  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]