অভিবাসী ট্রাক চালকদের লাইসেন্স কেন বাতিল করছে যুক্তরাষ্ট্র?
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসীদের ওপর কঠোর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কারো কোনো কথায় কানে তুলছেন না তিনি। অবৈধ অভিবাসীদের কোমড়ে ধরি বেধে বিমানে তুলে দিতেও দেখা গেছে তার প্রশাসনকে। আর এবার ট্রাম্পের নজর পড়েছে অভিবাসী ট্রাকচালকদের ওপর। প্রায় ২ লাখ অভিবাসী ট্রাকচালকের কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যা কার্যকর হবে ১৭ মার্চ থেকেই।
