Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 March, 2026, 09:05 am
Last modified: 02 March, 2026, 09:04 am

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা

রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

টিবিএস রিপোর্ট
02 March, 2026, 09:05 am
Last modified: 02 March, 2026, 09:04 am

ছবি: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (১ মার্চ) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স, বাংলাদেশ-এর (এবিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও ১৯টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর বোর্ড পুনর্গঠনসহ ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলবে। 'নতুন গভর্নর কোনো রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করবেন না বলে আশ্বস্ত করেছেন।' 

তিনি আরও বলেন, ঋণ বিতরণ বা সুশাসন-সংক্রান্ত বিষয়ে ব্যাংক কর্মকর্তারা যদি রাজনৈতিক হস্তক্ষেপের সম্মুখীন হন, তবে গভর্নর সরাসরি তাকে জানাতে বলেছেন। এবিবির উত্থাপিত সমস্যাগুলোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আরও দ্রুত পদক্ষেপ নেবে। 

বৈঠকে উপস্থিত থাকা প্রথম প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের এমডি টিবিএসকে বলেন, গভর্নর স্পষ্ট করেছেন যে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর বোর্ড পুনর্গঠনসহ চলমান ব্যাংকিং সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে। 

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ক্রমে কিছু খাত নিয়ন্ত্রণমুক্ত করার উদ্যোগ নেবে, যার শুরু হবে নির্ধারিত নীতিমালার আওতায় ব্যাংকগুলোকে স্বাধীনভাবে ভাড়া ও লিজিং চুক্তি করার অনুমতি দেওয়ার মাধ্যমে। 

'পাশাপাশি রপ্তানি প্রণোদনা, ইডিএফ ফেরত এবং রেমিট্যান্স প্রণোদনার বকেয়া অর্থ ছাড় সহজ করার উদ্যোগ নেওয়া হবে। ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে এবিবির উত্থাপিত বিষয়গুলোর দ্রুত সমাধানেও তৎপরতা বাড়ানো হবে বলেও তিনি [গভর্নর] আশ্বাস দেন,' বলেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গভর্নর ব্যবসা ও উৎপাদনবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দিয়ে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সামনে রাখেন। খেলাপি ঋণের কারণে বিপর্যস্ত সম্পদের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করার কথাও বলেন তিনি। উদাহরণ হিসেবে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে নতুন উৎপাদন বা সেবা খাতে পুনরায় চালুর বিষয়টি তুলে ধরেন।

'বৈঠকে 'ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট' উদ্যোগ নিয়েও আলোচনা হয়। স্থানীয় পণ্যকে কীভাবে বৈশ্বিক বাজারে পৌঁছাতে ব্যাংকগুলো সহায়তা করতে পারে, সে বিষয়েও দিকনির্দেশনা দেন গভর্নর। 

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, সেবার মানদণ্ড নির্ধারণ এবং নতুন ব্যাংক শাখা খোলার ক্ষেত্রে অফিস স্পেসের জন্য একটি ভাড়া কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রতিবার অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে না হয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / বাংলাদেশ ব্যাংকের গভর্নর / গভর্নর / মো. মোস্তাকুর রহমান / কেন্দ্রীয় ব্যাংক / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]