তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কেন সতর্ক করল চীন?
তাইওয়ান ইস্যুতে চীনের দুর্বলতা কম বেশি সবারই জানা। স্বশাসিত এ দ্বীপটি স্বাধীন হতে চাইলেও কিছুতেই তা হতে দিতে চায় না চীন। প্রয়োজনে তাইওয়ানকে একত্র করতে শক্তি প্রয়োগের চিন্তাও আছে শি জিনপিং সরকারের। কিন্তু এক্ষেত্রে বাধ সাধছে যুক্তরাষ্ট্র। গোপনে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে তাইওয়ানের সঙ্গে। এমনকি চীনের তীব্র আপত্তি সত্ত্বেও গত ডিসেম্বরে তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যা নিয়েই এবার ফোনালাপে ট্রাম্পকে সতর্ক করেছেন শি জিনপিং।
