মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে চুক্তিতে টিকটক
টিকটককে ঘিরে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা নিয়ে অভিযোগ, নিষেধাজ্ঞার হুমকি ও আদালতের লড়াইয়ের পর চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নতুন কাঠামোয় পরিচালনার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।এই সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে টিকটকের জন্য গঠন করা হয়েছে একটি নতুন যৌথ উদ্যোগ 'TikTok USDS Joint Venture LLC'। নতুন এই ব্যবস্থায় অ্যাপটির মালিকানা ও কাজের নিয়মে মার্কিন বিনিয়োগকারীরাও অংশ নিচ্ছেন। পাশাপাশি ২০ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নিরাপদ রাখা হবে।
