নির্বাচন কমিশনের সামনে কী হুঁশিয়ারি দিল ছাত্রদল?
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ১৯ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়।
