Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ইসির আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন, মোট সংখ্যা ১৫০

বাংলাদেশ

জহির রায়হান
13 January, 2026, 10:15 am
Last modified: 13 January, 2026, 10:15 am

Related News

  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

ইসির আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন, মোট সংখ্যা ১৫০

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে আরও চার কমিশনার উপস্থিত ছিলেন। নির্ধারিত ৭০টি শুনানির বাইরে একটি আপিলসহ মোট ৭১টি আপিলের শুনানি হয়।
জহির রায়হান
13 January, 2026, 10:15 am
Last modified: 13 January, 2026, 10:15 am
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন। ছবি: রাজীব ধর/টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে তিন দিনে মোট ১৫০ জন প্রার্থী ভোটের মাঠে ফিরলেন।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে আরও চার কমিশনার উপস্থিত ছিলেন। নির্ধারিত ৭০টি শুনানির বাইরে একটি আপিলসহ মোট ৭১টি আপিলের শুনানি হয়।

দিনব্যাপী শুনানি শেষে ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় দিনের শুনানিতে মোট আবেদনের মধ্যে ৪১টি আবেদন গৃহীত, ২৪টি আবেদন বাতিল এবং চারটি আবেদন অপেক্ষমাণ (পেন্ডিং) রাখা হয়েছে।

শুনানির তৃতীয় দিনে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম–৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী একে এম ফজলুল হকের বাতিল হওয়া প্রার্থিতা আপিলেও ফিরে আসেনি। এ ছাড়া ঋণখেলাপিসহ বিভিন্ন কারণে আরও ২৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলই রয়েছে।

শুনানি শেষে একে এম ফজলুল হক সাংবাদিকদের বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন এবং যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে সাক্ষাতের সময়ও দিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আপিলে বিষয়টি উপস্থাপন করলেও নির্বাচন কমিশন তার আবেদন গ্রহণ করেনি।

নারায়ণগঞ্জ–১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালের আপিল আবেদন মঞ্জুর করা হয়েছে। শুনানিতে রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থনসংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়ার বিধান রয়েছে। ওই তালিকা থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটার যাচাই করা হলে ৮ জন জানান, তারা স্বাক্ষর করেননি। বাকি দুজনকে বাড়িতে পাওয়া যায়নি।

এ সময় মোহাম্মদ দুলাল বলেন, যে ১০ জনের নাম যাচাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল, তাদের নাম প্রতিপক্ষ প্রার্থী আগেই জেনে যায়। 'এরপর প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তাদের ভয়ভীতি দেখান, যেন তারা স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন। ভয় পাওয়ার কারণেই যাচাইয়ের সময় ভোটাররা স্বাক্ষরের কথা অস্বীকার করেছেন,' বলেন তিনি।

ময়মনসিংহ–৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলামের ১১ জানুয়ারি করা অপেক্ষমাণ আপিল আবেদনও গৃহীত হয়েছে। তৃতীয় দিনের শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, তাদের দলের ২১ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে এবং আরও প্রায় ১০টি আবেদন পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।

অপেক্ষমাণ আপিল

তৃতীয় দিনের শুনানিতে অপেক্ষমাণ রাখা আপিলগুলোর মধ্যে রয়েছে গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার (টাঙ্গাইল–৫), বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী (শেরপুর–২), লেবার পার্টির মোহাম্মদ রাশেদুল হক (ঢাকা–১৭) এবং মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ (চট্টগ্রাম–৫)।

কিশোরগঞ্জ–৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের করা বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ঋণখেলাপিদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং দ্বৈত নাগরিকত্বের দাবির ক্ষেত্রে আনুষ্ঠানিক কাগজপত্র আবশ্যক। তবে এক শতাংশ ভোটার সমর্থনের শর্তে স্বতন্ত্র ও তরুণ প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কিছুটা নমনীয়তা দেখাচ্ছে বলেও তিনি জানান।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা শেষে প্রাথমিকভাবে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ পর্যন্ত মোট ৬৪৫টি আপিল দায়ের হয়েছে। এসব আপিলের শুনানি ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির কথা রয়েছে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ প্রকাশ করা হবে ২১ জানুয়ারি। প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Related Topics

টপ নিউজ

ইসি / আপিল শুনানি / নির্বাচনে প্রার্থিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]