ইরানে ইন্টারনেট সচল করতে মাস্কের সহায়তা চাইবেন ট্রাম্প!
ইরানে ইন্টারনেট পরিষেবা আবার চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর ১১ জানুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
