Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2026, 11:10 am
Last modified: 11 January, 2026, 11:58 am

Related News

  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক

এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।
টিবিএস রিপোর্ট
11 January, 2026, 11:10 am
Last modified: 11 January, 2026, 11:58 am
ছবি: টিবিএস

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি নিরাপত্তা সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর–৫২০), নির্বাচন ভবন, আগারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষ হয় সকাল ১০টায়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আগের আইনশৃঙ্খলা সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল।

আইনশৃঙ্খলা সমন্বয় সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "মিটিংটা খুব ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। ভোটকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যে সেলগুলো, অর্থাৎ নির্বাচনকেন্দ্রিক কমিটিগুলো গঠন করা হয়েছে, সেগুলো ঠিকভাবে কাজ করছে না। সেগুলো যেন কার্যকরভাবে কাজ করে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মনিটরিংয়ের পাশাপাশি মাঠপর্যায়ে জানানো এবং নির্বাচন কমিশনকে অবহিত করাই ছিল এই বৈঠকের মূল কথা।"

এর আগে, শনিবার (১০ জানুয়ারি) ইসির উপসচিব মো. মনির হোসেন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের জন্য এই বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

ইসি / নির্বাচন কমিশন / নিরাপত্তা সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]