ট্রাম্পের হুঁশিয়ারির পরও রুশ তেল কেনার সাহস করছে ভারত?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠতে পারেন; দিন চারেক আগেই যার প্রমাণ পেয়েছে গোটা বিশ্ব। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার ডেরা থেকে তুলে এনেছেন তিনি। এমন পরিস্থিতিতে মহাক্ষমতাধর ট্রাম্পকে খুশি রাখতে যেখানে ব্যতিব্যস্ত বিশ্ব নেতারা; সেখানে কিনা ট্রাম্পকে ক্ষেপিতে তুলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের কঠোর বারণ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনার ধৃষ্টতা দেখাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো- অসম এ লড়াইয়ে পেরে ওঠবেন তো মোদি?
