Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফা মারধরে বসুন্ধরায় সেই আইনজীবীর মৃত্যু হয়: পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 03:00 pm
Last modified: 06 January, 2026, 03:00 pm

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
  • নরসিংদীর রেলস্টেশনে হামলা ও লুটের শিকার সেই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেপ্তার
  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফা মারধরে বসুন্ধরায় সেই আইনজীবীর মৃত্যু হয়: পুলিশ

ভুক্তভোগী ও জড়িতদের মধ্যে পূর্ব পরিচয় ছিল না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক ক্ষোভের বশে ওই আইনজীবীকে পেটানো হয়েছে বলে জবানবন্দিতে জানান জোবায়ের হোসেন।
টিবিএস রিপোর্ট
06 January, 2026, 03:00 pm
Last modified: 06 January, 2026, 03:00 pm
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের সেই আইনজীবীকে তুচ্ছ ঘটনায় দুই দফা মারধর করা হয়। এতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার মো. জোবায়ের হোসেন (২৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনিও এই কথা স্বীকার করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক মো. মেহেদী হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামি জোবায়ের হোসেন গতকাল সোমবার (৫ জানুয়ারি) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ওই আইনজীবীকে পেটানোর কথা স্বীকার করেছেন।

তিনি আরো বলেন, ভুক্তভোগী ও জড়িতদের মধ্যে পূর্ব পরিচয় ছিল না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক ক্ষোভের বশে ওই আইনজীবীকে পেটানো হয়েছে বলে জবানবন্দিতে জানান জোবায়ের হোসেন।

ঘটনা সম্পর্কে মেহেদী হাসান আরো বলেন, ভুক্তভোগী নাঈম কিবরিয়া ওইদিন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যান। এ সময় তাকে দাঁড়াতে বললেও তিনি দাঁড়াননি। পরে জোবায়েরসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে তার প্রাইভেটকারটি ধাওয়া করে বসুন্ধরা আই ব্লকের ৭ নম্বর সড়কের মুখে তার পথরোধ করে। পরে তাকে প্রাইভেটকার থেকে নামিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। প্রথম ধাপে মারধরের পর নাঈমকে আরেকটি মোটরসাইকেলে তুলে আই ব্লকের ১৫ নম্বর সড়কে নিয়ে ফের মারধর করা হয়। এতে তিনি মারা যান।

গত ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি পাবনা সদর উপজেলার গোলাম কিবরিয়ার ছেলে এবং পাবনা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় নিহতের বাবা গোলাম কিবরিয়া ভাটারা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

পরে ৪ জানুয়ারি গুলশানের ভাটারা এলাকা থেকে এই ঘটনায় জড়িত জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-১। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

Related Topics

টপ নিউজ

বসুন্ধরা আবাসিক এলাকা / আইজীবীকে মারধর / মৃত্যু / গ্রেপ্তার / জবানবন্দি / র‌্যাব / আসামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
  • নরসিংদীর রেলস্টেশনে হামলা ও লুটের শিকার সেই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেপ্তার
  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]