Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড সাড়ে ৭ লাখ কর্মী পাঠাল বাংলাদেশ

বাংলাদেশ

আরব নিউজ
04 January, 2026, 06:40 pm
Last modified: 04 January, 2026, 06:44 pm

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড সাড়ে ৭ লাখ কর্মী পাঠাল বাংলাদেশ

বিএমইটি-র তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ১১ লাখেরও বেশি মানুষ কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন, যার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ সৌদি আরবকে বেছে নিয়েছেন।
আরব নিউজ
04 January, 2026, 06:40 pm
Last modified: 04 January, 2026, 06:44 pm
ছবি: রয়টার্স

গত ২০২৫ সালে সৌদি আরবে সাড়ে ৭ লাখেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। কোনো একটি নির্দিষ্ট দেশে এক বছরে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 

শুক্রবার (২ জানুয়ারি) সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি নাগরিক বসবাস ও কাজ করছেন, যারা প্রতি বছর ৫০০ কোটি (৫ বিলিয়ন) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠান। সত্তরের দশক থেকে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ শুরু হয় এবং বর্তমানে দেশটিতে বাংলাদেশিরাই বৃহত্তম প্রবাসী জনগোষ্ঠী।

বিএমইটি-র তথ্য অনুযায়ী, গত বছর সৌদি আরব বাংলাদেশি কর্মীদের শীর্ষ গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ১১ লাখেরও বেশি মানুষ কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন, যার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ সৌদি আরবকে বেছে নিয়েছেন।

বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসাইন বলেন, 'গত বছর সাড়ে ৭ লাখের বেশি বাংলাদেশি অভিবাসী সৌদি আরবে গেছেন। এখন পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বছরে বাংলাদেশ থেকে সৌদি আরব বা অন্য কোনো দেশে এককভাবে এত বিপুল সংখ্যক কর্মী পাঠানোর ঘটনা েআগে ঘটেনি।'

সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৪ সালের তুলনায় এই হার ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে প্রায় ৬ লাখ ২৮ হাজার বাংলাদেশি সৌদি আরবে গিয়েছিলেন।

বিএমইটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ২০২৩ সালে সৌদি আরব বাংলাদেশে তাদের 'স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম' (দক্ষতা যাচাই কর্মসূচি) চালু করার পর এই উদ্যোগ আরও গতিশীল হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সৌদি শ্রমবাজারে কর্মরত কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা। দক্ষতা যাচাইয়ের প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ সার্টিফিকেশন সেন্টারের সংখ্যাও বাড়িয়েছে।

আশরাফ হোসাইন বলেন, 'আমাদের মূল লক্ষ্য এখন নিরাপদ, দক্ষ এবং নিয়মিত অভিবাসন নিশ্চিত করা। গত বছর সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। সৌদি সংস্থা 'তাকামোল'-এর অধীনে পরিচালিত দক্ষতা যাচাই কর্মসূচির আওতায় এক-তৃতীয়াংশেরও বেশি কর্মী সেখানে গেছেন।'

তিনি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আরও যোগ করেন, 'মাত্র তিন-চার মাস আগেও আমরা মাসে মাত্র ১,০০০ জন দক্ষ কর্মীকে সনদ দিতে পারতাম। কিন্তু বর্তমানে সারাদেশে ২৮টি (সৌদি অনুমোদিত) কেন্দ্রের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৬০ হাজার দক্ষ কর্মীর পরীক্ষা নিয়ে তাদের সনদ দেওয়ার সক্ষমতা অর্জন করেছি।'

এদিকে, সৌদি আরবের খনি খাতেও দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে বিএমইটি খনি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে।

আশরাফ হোসাইন এ প্রসঙ্গে বলেন, 'সৌদি আরব একটি তেলসমৃদ্ধ দেশ হওয়ায় সেখানে দক্ষ খনি শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা সৌদি শ্রমবাজারের জন্য প্রকৃত অর্থেই দক্ষ কর্মী গড়ে তোলার চেষ্টা করছি।'

উল্লেখ্য, গত অক্টোবরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি নতুন কর্মসংস্থান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে কর্মীদের সুরক্ষা, বেতন পরিশোধ, কল্যাণ এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। এছাড়া সৌদি আরবের উচ্চাভিলাষী 'ভিশন ২০৩০' প্রকল্পের অধীনে নির্মাণ ও বড় বড় প্রকল্পগুলোতে বাংলাদেশের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে এই প্রকল্পের আওতায় আরও ৩ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
 
Related Topics

টপ নিউজ

সৌদি আরব / বিএমইটি / কর্মী অভিবাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]