বৈছাআ নেতা আটক: থানা ফটকে বিশৃঙ্খলা, গালাগাল
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর রাতে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। আগের দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে তিনি বলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম।
