Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ডি মারিয়া যখন মাঠে, তখন তার বাসায় ডাকাতি

খেলা

টিবিএস ডেস্ক
15 March, 2021, 02:30 pm
Last modified: 15 March, 2021, 02:35 pm

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না
  • নারায়ণগঞ্জে স্থানীয়দের মারধরে ডাকাত নিহত

ডি মারিয়া যখন মাঠে, তখন তার বাসায় ডাকাতি

ডি মারিয়াকে তুলে নিয়ে ডাগ আউটেও থাকলেন না পিএসজি কোচ। শিষ্যকে নিয়ে ড্রেসিং রুমের দিকে এগোতে থাকলেন পচেত্তিনো। অনেকেই তখন ধন্ধে, কী এমন হলো যে ডি মারিয়াকে তুলে নিয়ে মাঠেও থাকলেন না কোচ! এর কারণ কিছুক্ষণ পরই জানা যায়। 
টিবিএস ডেস্ক
15 March, 2021, 02:30 pm
Last modified: 15 March, 2021, 02:35 pm

লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে নান্তেসের বিপক্ষে খেলছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথমার্ধের ৪২তম মিনিটে গোল দেওয়া পিএসজি দ্বিতীয়ার্ধে আরও দাপুটে ফুটবল খেলার চেষ্টা করছিল। এমন সময়ে কোচ মাউরিসিও পচেত্তিনোকে ইশারা দিলেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। এরপরই মাঠে খেলতে থাকা আনহেল ডি মারিয়াকে তুলে নেন পচেত্তিনো।

ডি মারিয়াকে তুলে নিয়ে ডাগ আউটেও থাকলেন না পিএসজি কোচ। শিষ্যকে নিয়ে ড্রেসিং রুমের দিকে এগোতে থাকলেন তিনি। অনেকেই তখন ধন্ধে, কী এমন হলো যে ডি মারিয়াকে তুলে নিয়ে মাঠেও থাকলেন না কোচ! এর কারণ কিছুক্ষণ পরই জানা যায়। 

ডি মারিয়া যখন দলের হয়ে লড়ছেন, তার প্যারিসের বাসায় তখন ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় বাসায় ছিল ডি মারিয়ার স্ত্রী-সন্তান। এ কারণে ম্যাচ রেখেই বাসার দিকে ছোটেন আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এদিন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহসের বাসাতেও ডাকাতির ঘটনা ঘটেছে।

ডি মারিয়ার বাসায় ডাকাতির ঘটনা এবারই প্রথম নয়। এরআগেও এই অভিজ্ঞতা হয়েছে আর্জন্টাইন এই তারকা ফুটবলারের। ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ডি মারিয়ার বাসায় ডাকাতির ঘটনা ঘটে।

ডি মারিয়ার মাঠ ছাড়ার ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে পিএসজির। ঘরের মাঠেই নান্তেসের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন জুলিয়ান ডাক্সলার। নান্তেসের হয়ে গোল করেছেন রান্ডার কোলো ও মোসেস সিমন। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট পাওয়া পিএসজি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিঁলি। 

Related Topics

টপ নিউজ

আনহেল ডি মারিয়া / পিএসজি / ডাকাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না
  • নারায়ণগঞ্জে স্থানীয়দের মারধরে ডাকাত নিহত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]