Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ভূমিকম্পের পর যাচাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো নিরাপদ, কর্তৃপক্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2025, 05:35 pm
Last modified: 22 December, 2025, 05:37 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ভূমিকম্পের পর যাচাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো নিরাপদ, কর্তৃপক্ষ

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশেষজ্ঞদের প্রতিবেদনে আমাদের কোনো হল বসবাসের অনুপযুক্ত বা থাকা যাবে না এরকম মন্তব্য করা হয়নি। আমাদের হলগুলোতে শিক্ষার্থীরা থাকতে পারবে।’
টিবিএস রিপোর্ট
22 December, 2025, 05:35 pm
Last modified: 22 December, 2025, 05:37 pm
ছবি: টিবিএস

সাম্প্রতিক ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর কোনো ভবন কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ নয় বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভূমিকম্প-পরবর্তী ঝুঁকিপূর্ণ ভবন তদারকি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি আবাসিক হলগুলোর সংস্কার কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় গঠিত কমিটির প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, 'বিশেষজ্ঞদের প্রতিবেদনে আমাদের কোনো হল বসবাসের অনুপযুক্ত বা থাকা যাবে না এরকম মন্তব্য করা হয়নি। আমাদের হলগুলোতে শিক্ষার্থীরা থাকতে পারবে।'

তিনি বলেন, 'গত ২১ নভেম্বর ভূমিকম্প-পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য চারটি কারিগরি সাব-কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের একজন করে অধ্যাপক ছিলেন। এসব কমিটির প্রতিবেদনে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি—এই তিন ধরনের সুপারিশ অন্তর্ভুক্ত ছিল।'

কোষাধ্যক্ষ জানান, চারটি কমিটির সুপারিশের আলোকে মোট ১৯টি কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি কাজ শামসুন্নাহার হলের ওয়াশরুম ব্লকগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শামসুন্নাহার হলের ক্ষতিগ্রস্ত ওয়াশরুম ব্লকের ওভারহেড পানির ট্যাংক খালি করে জরুরি ভিত্তিতে প্লাস্টিকের পানির ট্যাংক স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, 'বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, সলিমুল্লাহ মুসলিম হলের একটি অংশ ভালনারেবল হিসেবে চিহ্নিত হয়েছে। ওই হলের ক্ষতিগ্রস্ত স্টিল প্রপের মেরামতকাজ দুই-এক দিনের মধ্যে শুরু হবে।'

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, 'প্রতিবেদনে কয়েকটি হলে ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) করার সুপারিশ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কমপক্ষে তিন মাস সময় লাগে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ডিইএ সম্পন্ন হলে দীর্ঘমেয়াদে কী ধরনের কাজ প্রয়োজন, তা নির্ধারণ করা যাবে।'

তিনি জানান, এরই মধ্যে তিনটি হলে মেরামতকাজ প্রায় সম্পন্ন হয়েছে। হাজী মুহম্মদ মুহসীন হলের মোট ১৭৫টি কক্ষের মধ্যে ১৬৭টি কক্ষ, সূর্যসেন হলের ১৪১টি কক্ষের সবগুলো এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১২১টি কক্ষের সবগুলোর মেরামতকাজ শেষ হয়েছে।

এর আগে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন ও মেরামতের লক্ষ্যে গত ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়।
সে সময় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৬ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটিও বহাল রাখা হয়।

Related Topics

টপ নিউজ

ভূমিকম্প / ঢাকা বিশ্ববিদ্যালয় / আবাসিক হল / অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]