Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

অস্কার ২০২১: সম্ভাব্য সেরা অভিনেত্রীর তালিকা

আসরের মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড এবার কে পেতে যাচ্ছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
অস্কার ২০২১: সম্ভাব্য সেরা অভিনেত্রীর তালিকা

বিনোদন

টিবিএস ডেস্ক
09 March, 2021, 04:10 pm
Last modified: 09 March, 2021, 04:41 pm

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • অস্কারে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড গড়ল ‘সিনার্স’; সেরা অভিনেতার লড়াইয়ে ডিক্যাপ্রিও, টিমোথি, বি জর্ডান
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে

অস্কার ২০২১: সম্ভাব্য সেরা অভিনেত্রীর তালিকা

আসরের মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড এবার কে পেতে যাচ্ছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
টিবিএস ডেস্ক
09 March, 2021, 04:10 pm
Last modified: 09 March, 2021, 04:41 pm

এবারের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ২৫ এপ্রিল। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো পুরস্কার বিতরণীর এই ৯৩তম আসরে লড়বে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো।

আসরের মর্যাদাপূর্ণ 'বেস্ট অ্যাকট্রেস' বা 'সেরা অভিনেত্রী' অ্যাওয়ার্ড এবার কে পেতে যাচ্ছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিনোদন প্রকাশনা 'ভ্যারাইটি' ম্যাগাজিন ইতোমধ্যেই সম্ভাব্য সেরা অভিনেত্রীর একটি তালিকা তৈরি করেছে। চলুন জানা যাক, তালিকায় কে কে রয়েছেন:

ক্যারি মুলিগান

অতীতের এক ট্রাজিক ঘটনার ট্রমা বয়ে বেড়ানো এক তরুণীর প্রতিশোধস্পৃহা ঘিরে পরিচালক এমার‍্যাল্ড ফিনেলের বানানো 'প্রমিজিং ইয়ং ওম্যান'-এ ক্যাসান্ড্রা 'ক্যাসি' টমাস চরিত্রে দুর্দান্ত অভিনয়ের কারণে তালিকায় সবার উপরে রয়েছে ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রীর নাম। এর আগে, ২০০৯ সালে 'অ্যান এডুকেশন' সিনেমার জন্য নমিনেশন পেলেও অস্কার জয়ের সৌভাগ্য হয়নি তার। দেখা যাক, এবার কী ঘটে!

ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড

বছরের আলোচিত চলচ্চিত্র 'নোম্যাডল্যান্ড'-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তালিকার দ্বিতীয় স্থানে উঠেন এসেছে ৬৩ বছর বয়সী এই আমেরিকান অভিনেত্রী। চীনা পরিচালক ক্লোয়ি জাও পরিচালিত এই চলচ্চিত্রের গল্প সবকিছু হারিয়ে ফেলা এক বৃদ্ধার আমেরিকান ওয়েস্টজুড়ে এক নিদারুণ যাত্রা ঘিরে। ছবিটিতে তার অভিনীত চরিত্রের নাম ফার্ন। এর আগে পাঁচবার নমিনেশন পেয়ে ১৯৯৬ সালের 'ফার্গো' ও ২০১৮ সালের 'থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি'র জন্য দুবার অস্কার জয় করেছেন ম্যাকডরম্যান্ড।

অ্যান্ড্রা ডে

লি ড্যানিয়েলস পরিচালিত 'দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে' চলচ্চিত্রে প্রয়াত আমেরিকান গায়িকা বিলি হলিডে চরিত্রে অভিনয় করে তালিকার তিন নম্বরে জায়গা পেয়েছেন ৩৬ বছর বয়সী এই আমেরিকান গায়িকা ও অভিনেত্রী। বিলি হলিডের ব্যক্তিগত জীবনের এক উত্তপ্ত অধ্যায় ঘিরে এর কাহিনি। বলে রাখা ভালো, অস্কারে নমিনেশন পাওয়ার অভিজ্ঞতা নেই অ্যান্ড্রার।

ভায়োলা ডেভিস

জর্জ সি. ওলফ পরিচালিত "মা রেইনি'স ব্ল্যাক বটম"-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য তালিকার চার নম্বরে নাম এসেছে ৫৫ বছর বয়সী এই আমেরিকান অভিনেত্রীর। এর আগে তিনবার নমিনেশন পেয়ে ২০১৬ সালের 'ফেন্সেস'-এর জন্য একবার অস্কার জয়ের সুখস্মৃতি আছে তার।

ভেনেসা কার্বি

কর্নেল মান্ড্রুচো পরিচালিত 'পিসেস অব অ্যা ওম্যান'-এ মার্থা চরিত্রে অভিনয় করে তালিকার ৫ নম্বরে জায়গা পেয়েছেন ৩২ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী। আগে কখনো অস্কার নমিনেশন না পাওয়া এই অভিনেত্রী এবার সবাইকে চমকে দিতে পারেন কি না, সেটি সময়ই বলে দেবে।

'দ্য লাইফ অ্যাহেড' চলচ্চিত্রে সোফিয়া লরেন

৬ থেকে ২০

'সেরা অভিনেত্রী' ক্যাটাগরিতে অস্কার জয়ের সম্ভাব্য তালিকায় আরও ১৫ জনের নাম প্রকাশ করেছে ভ্যারাইটি। এ তালিকায় যথাক্রমে রয়েছেন:

৬। সোফিয়া লরেন [চরিত্র: ম্যাডাম রোজা; চলচ্চিত্র: দ্য লাইফ অ্যাহেড]

৭। অ্যামি অ্যাডামস [বেভ; হিলবিলি এলিজি]

৮। কেট উইন্সলেট [ম্যারি অ্যানিং; অ্যামোনিট]

৯। ইয়েরি হান [মনিকা; মিনারি]

১০। সিডনি ফ্ল্যানিগ্যান [অটাম; নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েজ]

১১। নিকোল বিহেরি [টার্কিস জোন্স; মিস জুনটিন্থ]

১২। মিশেল ফিফার [ফ্রান্সেস প্রাইস; ফ্রেঞ্চ এক্সিট]

১৩। জেনডায়া [মেরি; ম্যালকম অ্যান্ড মেরি]

১৪। জুলিয়া গার্নার [জেন; দ্য অ্যাসিস্ট্যান্ট]

১৫। রবিন রাইট [এডি ম্যাথিস; ল্যান্ড]

১৬। এলিজাবেথ মস [সিসিলা ক্যাস; দ্য ইনভিজিবল ম্যান]

১৭। অ্যানিয়া টেইলর-জয় [এমা উডহাউস; এমা]

১৮। রাধা ব্ল্যাঙ্ক [রাধা; দ্য ফোরটি-ইয়ার-ওল্ড ভার্সন]

১৯। মেরিল স্ট্রিপ [ডি ডি অ্যালেন; দ্য প্রম]

২০। জেসি বাকলি ['তরুণী'; আ'ম থিংকিং অব এন্ডিং থিংস]।


আরও পড়ুন: 
অস্কার ২০২১: সম্ভাব্য সেরা চলচ্চিত্রের তালিকা
অস্কার ২০২১: সম্ভাব্য সেরা পরিচালকের তালিকা
অস্কার ২০২১: সম্ভাব্য সেরা অভিনেতার তালিকা


  • সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

অস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • অস্কারে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড গড়ল ‘সিনার্স’; সেরা অভিনেতার লড়াইয়ে ডিক্যাপ্রিও, টিমোথি, বি জর্ডান
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab