Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে

বিনোদন

সিএনএন
18 December, 2025, 10:15 am
Last modified: 18 December, 2025, 10:25 am

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'

টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে

এত দিন অস্কার সম্প্রচারের স্বত্ব ছিল ডিজনি-মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এবিসির হাতে। ২০২৮ সালে অস্কারের শতবর্ষপূর্তির আয়োজনটি সম্প্রচারের মাধ্যমেই বিদায় নেবে এবিসি।
সিএনএন
18 December, 2025, 10:15 am
Last modified: 18 December, 2025, 10:25 am
ছবি: রয়টার্স

গত কয়েক দশক ধরে টেলিভিশন চ্যানেল এবিসির পর্দায় দেখা যেত অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস। তবে সেই প্রথা ভেঙে ২০২৯ সাল থেকে অস্কার আর টিভিতে নয়, সরাসরি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে। 

গত বুধবার দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ইউটিউবের সঙ্গে তাদের এই 'গ্লোবাল এক্সক্লুসিভ' চুক্তি হয়েছে ২০৩৩ সাল পর্যন্ত। অর্থাৎ, এই সময়ে বিশ্বজুড়ে অস্কার প্রচারের একক স্বত্ব থাকবে ইউটিউবের হাতে।

এত দিন অস্কার সম্প্রচারের স্বত্ব ছিল ডিজনি-মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এবিসির হাতে। তবে এখনই ইউটিউবে যাচ্ছে না অস্কার। ২০২৮ সাল পর্যন্ত এবিসিতেই এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখা যাবে। ২০২৮ সালে অস্কারের শতবর্ষপূর্তির আয়োজনটি সম্প্রচারের মাধ্যমেই বিদায় নেবে এবিসি।

প্রথাগত টেলিভিশনের চেয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর (যেমন নেটফ্লিক্স, ইউটিউব) প্রভাব যে বিনোদনজগতে কতটা বাড়ছে, এই চুক্তি তারই প্রমাণ। 

এ বিষয়ে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নীল মোহন বলেন, 'অস্কার আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে শিল্প ও বিনোদনের এই উদ্‌যাপনকে পৌঁছে দিতে একাডেমির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এটি নতুন প্রজন্মকে চলচ্চিত্রের প্রতি আরও আগ্রহী করবে।'

তবে ইউটিউবের হাতে অস্কারের দায়িত্ব যাওয়া নিয়ে হলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, ইউটিউব বা স্ট্রিমিং সাইটগুলো প্রথাগত সিনেমার গল্পের ধরন বদলে দিচ্ছে। 

চিত্রনাট্যকার ড্যানিয়েল কুনকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'অস্কার সম্প্রচারে ইউটিউবের যুক্ত হওয়া মানে—যে আপনাকে মেরে ফেলতে চাইছে, তার সঙ্গেই হাত মেলানো।'

অস্কার মূলত সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিগুলোকেই উদ্‌যাপন করে। অথচ এখন দর্শকেরা হলবিমুখ হয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন। উদাহরণ হিসেবে ২০২৫ সালের অস্কারে সেরা ছবি 'আনোরা'র কথা বলা যায়। কান চলচ্চিত্র উৎসব ও সিনেমা হল ঘুরে ছবিটি অল্প সময়ের মধ্যেই হুলু-তে (স্ট্রিমিং সাইট) মুক্তি পেয়েছিল।

অন্যদিকে এবিসি এক বিবৃতিতে জানিয়েছে, অর্ধশতাব্দীর বেশি সময় ধরে অস্কারের গর্বিত সঙ্গী হতে পেরে তারা আনন্দিত। আগামী তিনটি আসর (২০২৬-২০২৮) এবং শতবর্ষ উদ্‌যাপনের অপেক্ষায় আছে তারা। একই সঙ্গে একাডেমির ভবিষ্যৎ সাফল্যের জন্যও শুভকামনা জানিয়েছে চ্যানেলটি।

Related Topics

টপ নিউজ

এবিসি / অস্কার / ইউটিউব / স্ট্রিমিং প্ল্যাটফর্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]