Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হয়নি, প্রতিবেদনের কিছু অংশ প্রকাশেও বাধা: কমিশন প্রধান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2025, 02:50 pm
Last modified: 14 December, 2025, 02:56 pm

Related News

  • সরকারের প্রস্তাবিত গণমাধ্যম কমিশনকে ‘জোড়াতালি’ আখ্যা দিলেন কামাল আহমেদ
  • সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সাংবাদিকদের জীবন ও সম্পদের সুরক্ষায় আইন হচ্ছে 
  • গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার
  • বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিত ও গণমাধ্যম নীতিমালা পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি
  • বিটিভি, বাসস ও বেতারকে একীভূত করে একটি প্রতিষ্ঠান করার সুপারিশ কমিশনের

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হয়নি, প্রতিবেদনের কিছু অংশ প্রকাশেও বাধা: কমিশন প্রধান

টিবিএস রিপোর্ট
14 December, 2025, 02:50 pm
Last modified: 14 December, 2025, 02:56 pm
ছবি: টিবিএস

গণমাধ্যম সংস্কার কমিশনের দেওয়া একটি প্রস্তাবও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। এমনকি এসব সুপারিশের বিষয়ে সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপও নেয়নি বলে অভিযোগ করেছেন কমিশনের প্রধান কামাল আহমেদ। কমিশনের প্রতিবেদনের কিছু অংশ প্রকাশেও বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। 

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ' আয়োজিত 'বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার'-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কামাল আহমেদ বলেন, 'আমরা ১০০টিরও বেশি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাবও গ্রহণ বা বাস্তবায়ন করা হয়নি।'

গণমাধ্যম সংস্কারের পথে আমলাতান্ত্রিক বাধা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেন তিনি।

কমিশন প্রধান জানান, সব মন্ত্রণালয় ও বিভাগকে সহযোগিতা করার জন্য গেজেট বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও সরকারি দপ্তরগুলো থেকে তথ্য সংগ্রহ করতে কমিশনকে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে।

তিনি আরও বলেন, গোপনীয়তার অজুহাত দেখিয়ে কমিশনের প্রতিবেদনের কিছু অংশ প্রকাশে বাধা দেওয়া হয়েছে। এর মধ্যে টেলিভিশন লাইসেন্স কীভাবে দেওয়া হয়েছিল, সে সংক্রান্ত তথ্যও অন্তর্ভুক্ত ছিল।

সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া প্রস্তুত করার পরও সরকার কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তা বাদ দিয়েছে উল্লেখ করে সরকারের সমালোচনা করেন কামাল আহমেদ।

তিনি বলেন, সরকার একটি স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে বিদ্যমান প্রেস কাউন্সিলকে পুনর্গঠন করা হয়েছে, যাকে তিনি 'অকার্যকর' এবং 'সরকারের ওপর নির্ভরশীল' বলে অভিহিত করেন।

কামাল আহমেদ আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। যেহেতু সুপারিশকৃত কোনো সংস্কারই বাস্তবায়ন করা হয়নি, তাই সাংবাদিকদের ওপর কোনো হামলা হলে তার দায় সরকারকেই নিতে হবে।

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সংস্কারের সুযোগ এখনো আছে, তবে তা দ্রুত ফুরিয়ে আসছে।

Related Topics

টপ নিউজ

গণমাধ্যম সংস্কার কমিশন / গণমাধ্যম নীতিমালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • সরকারের প্রস্তাবিত গণমাধ্যম কমিশনকে ‘জোড়াতালি’ আখ্যা দিলেন কামাল আহমেদ
  • সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সাংবাদিকদের জীবন ও সম্পদের সুরক্ষায় আইন হচ্ছে 
  • গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার
  • বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিত ও গণমাধ্যম নীতিমালা পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি
  • বিটিভি, বাসস ও বেতারকে একীভূত করে একটি প্রতিষ্ঠান করার সুপারিশ কমিশনের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]