Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ডাকযোগে ভোট: সরকারি কর্মচারীদের নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের চিঠি দিল ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 07:35 pm
Last modified: 13 December, 2025, 07:39 pm

Related News

  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

ডাকযোগে ভোট: সরকারি কর্মচারীদের নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের চিঠি দিল ইসি

ডাকযোগে ব্যালট পেতে ভোটারকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সঠিক ঠিকানা উল্লেখ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন যথাযথভাবে সম্পন্ন হলে ভোটারের দেওয়া ঠিকানায় নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার পাঠানো হবে। নিবন্ধনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর।
টিবিএস রিপোর্ট
13 December, 2025, 07:35 pm
Last modified: 13 December, 2025, 07:39 pm
ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডাকযোগে ভোটদানে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব ও 'আউট অফ দ্য কান্ট্রি ভোটিং সিস্টেম' প্রকল্পের পরিচালক কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নিজ ভোটার এলাকার বাইরে বসবাসরত সরকারি কর্মচারী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা (কারাবন্দি) ব্যক্তিরা আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

বিশেষ করে আইবাস সিস্টেমে বেতন গ্রহণকারী যেসব সরকারি কর্মচারী নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত আছেন, তাদের 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের অনুরোধ করা হয়েছে।

ডাকযোগে ব্যালট পেতে ভোটারকে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে সঠিক ঠিকানা উল্লেখ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন যথাযথভাবে সম্পন্ন হলে ভোটারের দেওয়া ঠিকানায় নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার পাঠানো হবে। নিবন্ধনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর।

ইসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ২৩৩ জন প্রবাসী বাংলাদেশি 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন। বিস্তারিত তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Related Topics

টপ নিউজ

ইসি / সচিব / পোস্টাল ভোট বিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]