Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
কারাবন্দী ইমরান খানের নিরাপত্তা নিয়ে তাঁর দুই ছেলের গভীর আশঙ্কা

আন্তর্জাতিক

রয়টার্স
01 December, 2025, 08:00 pm
Last modified: 01 December, 2025, 08:06 pm

Related News

  • বিশ্ব পরিবার দিবস: ঢাকার পারিবারিক আদালতে ঝুলছে ১২,০০০ মামলা
  • কুর্দিদের ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান ট্রাম্পের; মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • নির্বাচনী প্রচারণায় উগ্রবাদীদের হামলার আশঙ্কা পুলিশের

কারাবন্দী ইমরান খানের নিরাপত্তা নিয়ে তাঁর দুই ছেলের গভীর আশঙ্কা

লন্ডনে মা জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে বসবাসকারী কাসিম ও তাঁর বড় ভাই সুলায়মান ইসা খান পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতি থেকে দূরত্বই বজায় রাখেন। এমনকী তাঁরা খুব কমই প্রকাশ্যে এসব বিষয়ে কথা বলেন। কিন্তু, এবার তাঁরা মুখ খুললেন বাবার বন্দীদশা নিয়ে, যা পরিস্থিতির অন্য রকম গুরুত্ব তুলে ধরছে।
রয়টার্স
01 December, 2025, 08:00 pm
Last modified: 01 December, 2025, 08:06 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরনা খান। ছবি: রয়টার্স/মোহাম্মদ ইসমাইল

পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে আশঙ্কা প্রকাশ করেছেন যে দেশটির সরকার তাঁর অবস্থা সম্পর্কে "অপরিবর্তনীয় কিছু গোপন করছে"। কারণ গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খান জীবিত থাকার কোনো দৃশ্যমান প্রমাণ পরিবারের সদস্যরা পাচ্ছে না।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরানের সাথে জেলে সাক্ষাতের সুযোগ বন্ধ রাখা হয়েছে। এমনকী তাঁকে আরও কড়া নিরাপত্তার কারাগারে স্থানান্তরের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এরমধ্যেই তাঁর ছেলে কাসিম খান রয়টার্সকে বলেন, আমার পরিবার এখনো (ইমরান খানের সঙ্গে) কোনো সরাসরি যোগযোগ করতে পারেনি। অন্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন কিনা এমন যাচাইযোগ্য তথ্যও পাইনি আমরা, অথচ আদালত প্রতি সপ্তাহের সাক্ষাৎ করতে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

"আপনার বাবা নিরাপদ আছেন কি না, আহত কি না, এমনকি বেঁচে আছেন কি না—তা না জানা এক ধরনের মানসিক নির্যাতন," কাসিম লিখিত মন্তব্যে বলেন। তিনি যোগ করেন, গত কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে ইমরানের এমন কোনো যোগাযোগ হয়নি, যেটাকে স্বতন্ত্রভাবে যাচাই করা যায়।

"আজ আমরা তাঁর অবস্থা সম্পর্কে কোনো যাচাইযোগ্য তথ্যই পাচ্ছি না," তিনি বলেন। "আমাদের সবচেয়ে বড় আশঙ্কা হলো—কিছু একটার অপূরণীয় ক্ষতি হয়ে থাকতে পারে, যা আমাদের কাছ থেকে লুকানো হচ্ছে।"

পরিবার জানায়, ইমরানের খানের ব্যক্তিগত চিকিৎসককে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সাক্ষাৎ ও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়নি—এমনকি গত এক বছরেও নয়।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কারা কর্মকর্তা রয়টার্সকে বলেন, জনাব খান সুস্থ আছেন এবং তাঁকে উচ্চ নিরাপত্তার কারাগারে স্থানান্তরের কোনো পরিকল্পনার কথা তিনি জানেন না।

২০২২ সালের পার্লামেন্টে এক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে দাবি করা একাধিক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে ৭২ বছর বয়সী ইমরান কারাগারে আছেন। তিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে তাঁর ব্যাপক সমর্থন।

তাঁর বিরুদ্ধে প্রথম দণ্ড আসে প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশি উপহার বিক্রি সংক্রান্ত 'তোষাখানা মামলায়'। পরে কূটনৈতিক বার্তা ফাঁস ও আল-কাদির ট্রাস্ট–সংক্রান্ত দুর্নীতির মামলায় আরও দীর্ঘ মেয়াদের সাজা হয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলে আসছে, এসব মামলার উদ্দেশ্য তাঁকে জনজীবন ও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা।

তথ্য গোপন থাকার অভিযোগে পরিবারের উৎকণ্ঠা বাড়ছে

পরিবার বলছে, যোগাযোগহীনতার এই পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে ইমরান খানকে জনসম্মুখ থেকে আড়াল করার একটি প্রচেষ্টা বলে তাদের সন্দেহ আরও গভীর হয়েছে।

টেলিভিশন চ্যানেলগুলোকে তাঁর নাম ও ছবি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কারাবন্দী হওয়ার পর আদালতে হাজিরার সময়কার একটি ঝাপসা ছবি ছাড়া তাঁর আর কোনো সাম্প্রতিক ছবি ইন্টারনেটে নেই।

কাসিম বলেন, "এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃত। তারা (কর্তৃপক্ষ) তাঁকে ভয় পায়। তিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা—এবং তারা জানে তাঁকে গণতান্ত্রিকভাবে হারানো সম্ভব নয়।"

লন্ডনে মা জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে বসবাসকারী কাসিম ও তাঁর বড় ভাই সুলায়মান ইসা খান পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতি থেকে দূরত্বই বজায় রাখেন। এমনকী তাঁরা খুব কমই প্রকাশ্যে এসব বিষয়ে কথা বলেন। কিন্তু, এবার তাঁরা মুখ খুললেন বাবার বন্দীদশা নিয়ে, যা পরিস্থিতির অন্য রকম গুরুত্ব তুলে ধরছে।

কাসিম জানান, বাবাকে শেষবার দেখেছেন ২০২২ সালের নভেম্বর মাসে, পাকিস্তানে গিয়ে—যখন ইমরান খান এক হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরেছিলেন। "সেই দৃশ্য আজও মনে আছে। আব্বাকে ওই অবস্থায় দেখা—এমন কিছু আপনি ভুলতে পারেন না," তিনি বলেন।

"তখন আমাদের বলা হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এখন, সপ্তাহের পর সপ্তাহ কোনো যোগাযোগ নেই, জীবিত থাকার প্রমাণ নেই—সেই স্মৃতি ভিন্ন এক ভার বহন করছে।"

ইমরান খানের পরিবার পাকিস্তানের স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার দ্বারস্থ হয়েছে এবং আদালতের আদেশ অনুযায়ী সাক্ষাৎ পুনরায় করতে দেওয়ার দাবি জানিয়েছে।

কাসিম বলেন, "এটি শুধুই রাজনৈতিক বিরোধ না—এটি একটি মানবাধিকার সংকট। সব দিক থেকে চাপ সৃষ্টি হওয়া উচিত। আমরা তাঁর কাছ থেকেই শক্তি পাই, কিন্তু আমাদের জানতে হবে—তিনি নিরাপদ আছেন কিনা।"

Related Topics

টপ নিউজ

ইমরান খান / কারাবন্দী / পরিবার / আশঙ্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • বিশ্ব পরিবার দিবস: ঢাকার পারিবারিক আদালতে ঝুলছে ১২,০০০ মামলা
  • কুর্দিদের ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান ট্রাম্পের; মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • নির্বাচনী প্রচারণায় উগ্রবাদীদের হামলার আশঙ্কা পুলিশের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]