রাজনৈতিক আশ্রয় আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের উপর প্রাণঘাতী হামলার পর যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা নীতি চালু করেছে ট্রাম্প প্রশাসন। এই প্রেক্ষাপটে ২৮ নভেম্বর আফগান পাসপোর্টধারী সকল ব্যক্তিদের ভিসা অবিলম্বে স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্তও বন্ধ রাখার কথা জানিয়েছে অভিবাসন কর্তৃপক্ষ।
