Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 08:20 pm
Last modified: 24 November, 2025, 08:24 pm

Related News

  • এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, নীতিটি বৈদেশিক ই-কমার্স কার্যক্রমকে সহজ করবে, আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশের উপস্থিতি জোরদার করবে এবং ক্ষুদ্র-মাঝারি রপ্তানিকারকদের জন্য বাজার আরও উন্মুক্ত হবে।
টিবিএস রিপোর্ট
24 November, 2025, 08:20 pm
Last modified: 24 November, 2025, 08:24 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক দেশের রপ্তানি চ্যানেল সম্প্রসারণে গুরুত্বপূর্ণ নীতি উদ্যোগ নিয়েছে। নতুন নীতির আওতায়, প্রথমবারের মতো বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার (বি-টু-বি-টু-সি) কাঠামোর মাধ্যমে রপ্তানি চালানের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সার্কুলারে জানানো হয়েছে, এখন থেকে স্বনামধন্য আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম ও মার্কেটপ্লেসের মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করা যাবে।

নতুন নীতিতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এমন রপ্তানি চালান প্রক্রিয়া করবে, যেখানে বিদেশের কনসাইনি চূড়ান্ত ক্রেতা নয়—বরং মধ্যস্থতাকারী, যেমন কোনো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম, মার্কেটপ্লেস বা তৃতীয় পক্ষের গুদাম।

বি-টু-বি-টু-সি কাঠামোর অধীনে রপ্তানি করতে হলে, রপ্তানিকারকদের স্বীকৃত আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম বা গুদামে রেজিস্ট্রেশনের প্রমাণপত্র ডিলার ব্যাংকে জমা দিতে হবে।

এই কাঠামোয় সাধারণত প্রচলিত বিক্রয় চুক্তি না থাকায়— রপ্তানিকারকরা প্রফরমা ইনভয়েসের ভিত্তিতে চালানের মূল্য ঘোষণা করতে পারবেন।

সার্কুলারে বলা হয়, মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম বা গুদামের নামে প্রস্তুত করা শিপিং ডকুমেন্টও ডিলার ব্যাংক গ্রহণ করতে পারবে।

রপ্তানি আয় স্বাভাবিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করা যাবে, এবং বৈধ আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস অপারেটরের মাধ্যমেও অর্থ আসতে পারবে।

প্ল্যাটফর্মভিত্তিক বিক্রয়ে একাধিক চালানের বিপরীতে একত্রে অর্থ আসতে পারে—এ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ওয়ান-টু-ওয়ান পেমেন্ট মিলানোর বাধ্যবাধকতা শিথিল করেছে।

অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন 'ফার্স্ট-ইন, ফার্স্ট-আউট' পদ্ধতিতে পুরোনো চালান আগে সমন্বয় করতে পারবে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, নীতিটি বৈদেশিক ই-কমার্স কার্যক্রমকে সহজ করবে, আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশের উপস্থিতি জোরদার করবে এবং ক্ষুদ্র-মাঝারি রপ্তানিকারকদের জন্য বাজার আরও উন্মুক্ত হবে।

নতুন কাঠামোটি বৈচিত্র্যময় রপ্তানি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশি পণ্যকে বৈশ্বিক ডিজিটাল রিটেইল চেইনে আরও কার্যকরভাবে যুক্ত করবে—এমনটিই আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ই-কমার্স / বাংলাদেশ ব্যাংক / অনলাইন বাণিজ্য / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]