Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
ইলন মাস্ককে বিশ্বের ‘সেরা মানুষ’ বলছে এআই চ্যাটবট ‘গ্রোক'

আন্তর্জাতিক

আরটি
23 November, 2025, 10:25 am
Last modified: 23 November, 2025, 10:29 am

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

ইলন মাস্ককে বিশ্বের ‘সেরা মানুষ’ বলছে এআই চ্যাটবট ‘গ্রোক'

আরটি
23 November, 2025, 10:25 am
Last modified: 23 November, 2025, 10:29 am
ইলন মাস্ক। ফাইল ছবি: রয়টার্স

ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' দাবি করছে, তার মালিক অর্থাৎ ইলন মাস্ক বিশ্বের অন্য যে কারো চেয়ে বেশি বুদ্ধিমান এবং শারীরিকভাবে ফিট। সম্প্রতি ব্যবহারকারীদের সঙ্গে আলাপচারিতায় মাস্ক সম্পর্কে এমন সব অদ্ভুত ও অত্যুক্তিপূর্ণ প্রশংসা করেছে গ্রোক। যদিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব পোস্টের অনেকগুলোই মুছে ফেলা হয়েছে, তবে এই ঘটনা চ্যাটবটটির নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

গত বৃহস্পতিবার মাস্কের সোশ্যাল নেটওয়ার্ক এক্স (সাবেক টুইটার) জুড়ে গ্রোকের দেওয়া বিভিন্ন উত্তরের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এই ধনকুবেরকে 'চোখ ধাঁধানো সুদর্শন' হিসেবে উল্লেখ করছে গ্রোক। মাস্কের বুদ্ধিমত্তাকে 'জিনিয়াস' বা প্রতিভাবান পর্যায়ের এবং তার শারীরিক গড়ন 'ছিপছিপে ও অ্যাথলেটিক' বলেও গুণগান গেয়েছে এই চ্যাটবট।

প্রশংসার এখানেই শেষ নয়; বটটি দাবি করেছে, একটি বক্সিং ম্যাচে মাইক টাইসনকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন মাস্ক। লিওনার্দো দা ভিঞ্চির চেয়েও তাকে ওপরে স্থান দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তিনি কমেডিয়ান জেরি সাইনফেল্ডের চেয়েও বেশি হাস্যরসাত্মক। এমনকি যিশুখ্রিস্টের চেয়েও দ্রুত মাস্ক মৃত অবস্থা থেকে জেগে উঠতে পারেন—এমন উদ্ভট মন্তব্যও করেছে এই এআই।

বিষয়টি নজরে আসার পর বৃহস্পতিবার এক্সে মুখ খুলেছেন ইলন মাস্ক। তিনি বলেন, 'প্রতিপক্ষ বা বিরোধীরা নানা প্রম্পট দিয়ে গ্রোককে প্রভাবিত করেছে, যাতে সে আমার সম্পর্কে অযৌক্তিকভাবে ইতিবাচক কথা বলে।'

নিজেকে নিয়ে এআই-এর এমন প্রশংসার জবাবে মাস্ক আরও যোগ করেন, 'রেকর্ডের জন্য জানিয়ে রাখি, আমি একজন স্থূলদেহী ও নির্বোধ (ফ্যাট রিটার্ড) মানুষ।'

ওয়াশিংটন পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার শেষের দিকে গ্রোকের কিছু উত্তর মুছে ফেলা হয়েছে বলে মনে হয়েছে এবং চ্যাটবটটি মাস্কের প্রশংসা করার ক্ষেত্রে কিছুটা লাগাম টেনেছে। মাস্কের ওই বিবৃতির পর, গ্রোক এখন মাস্ককে সবার ওপরে স্থান না দিয়ে 'শীর্ষ ১০ মানব'-এর তালিকায় রাখছে।

মাস্কের এআই উদ্যোগ, বিশেষ করে চ্যাটবটটির সর্বশেষ সংস্করণ 'গ্রোক ৪' নিয়ে যখন যাচাই-বাছাই বাড়ছে, তখনই এ ঘটনা ঘটল। গত জুলাইয়ে এটি প্রকাশের সময় মাস্ক একে 'বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই' হিসেবে অভিহিত করেছিলেন।

ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন, বটটি প্রায়ই মাস্কের রাজনৈতিক মতাদর্শের প্রতিধ্বনি করে, যা এর পক্ষপাতিত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এটি 'শ্বেতাঙ্গ গণহত্যা' প্রসঙ্গ টেনেছে, হলোকাস্ট বা ইহুদি নিধনে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে এবং রাজনীতিবিদদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছে বলে অভিযোগ রয়েছে।

গ্রোকের নির্মাতা প্রতিষ্ঠান ও মাস্কের স্টার্টআপ এক্সএআই এসব আউটপুটের বেশিরভাগই 'অননুমোদিত পরিবর্তন' বা অসৎ কর্মীদের কাজ বলে দাবি করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চ্যাটবট সংস্করণটি এমন সময়ে এল যখন মাস্কের স্পেসএক্স এক্সএআই-তে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনির মতো প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে, যাদের বিরুদ্ধে মাস্ক 'উদারপন্থী পক্ষপাত' থাকার অভিযোগ তুলেছিলেন।
 
Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / গ্রোক / এআই চ্যাটবট / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]