Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৮, আহত ১৫

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
26 February, 2021, 10:35 am
Last modified: 26 February, 2021, 03:12 pm

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৮, আহত ১৫

সকাল ৭টার দিকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
সিলেট প্রতিনিধি
26 February, 2021, 10:35 am
Last modified: 26 February, 2021, 03:12 pm
দুর্ঘটনায় দুটি বাসের সামনে অংশই দুমড়ে মুচড়ে যায়। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া রহিমা বেগম নামে এক নারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার সকাল ৭টায় দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যান। এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, 'সকাল ৭টার দিকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান বলে শুনেছি। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।'

ওসি বলেন, 'নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।'

রহিমা বেগম ছাড়া অপর নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালমান খান (২৮), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন (৫০), সাগর (১৯), সিলেটের ওসমানী নগরের মঞ্জুর আহমদ মঞ্জু (৩৫), একই উপজেলার জাহাঙ্গির হোসেন (৩০), ডা. ইমরান খান রুমেল (৪৮) ও সিলেট নগরের আখালিয়ার শাহ কামাল (৪৫)।

এদের মধ্যে মঞ্জু এনা পরিবহনের চালক ও জাহাঙ্গির তার সহকারী। অন্যদিকে, নুরুল আমিন লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার এবং ডা. ইমরান উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক।

দুর্ঘটনার কারণ সম্পর্কে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ পরিচালক কোবাদ আলী সরকার বলেন, 'গাড়ি সবসময় রাস্তায় বাঁ পাশ দিয়ে চলার কথা। কিন্তু দুর্ঘটনা কবলিত লন্ডন এক্সপ্রেস বাঁ পাশ ছেড়ে ডান পাশে চলে এসে বিপরীত দিক থেকে আসা এনা বাসকে ধাক্কা দেয়।'

তিনি বলেন, 'শুক্রবার সকালে খুব বেশি কুয়াশা ছিল না। ধারণা করছি, ব্রিজ ক্রস করতে গিয়ে লন্ডন এক্সপ্রেসের চালক স্ট্রিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ভুল ট্র্যাকে চলে যায়। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ পরবর্তীকালে তদন্তে জানা যাবে।'

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় দুটি বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে। স্থানীয় সূত্রে নিহতের সংখ্যা ৮ বলে জানিয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকলেও সকাল ৯টা থেকে বাস চলাচল চালু রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]