ইইউ এর সঙ্গে বাণিজ্য চুক্তিতে কি ইন্দোনেশিয়ার ভাগ্য বদলাবে?
এক দশকের দীর্ঘ আলোচনার পর বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইন্দোনেশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। ইন্দোনেশিয়ার ৮০ শতাংশ রপ্তানি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে রয়েছে টেক্সটাইল, ফুটওয়্যার, পাম অয়েল ও মৎস্য খাতের পণ্য। চুক্তির আওতায় বিভিন্ন পণ্যের লাইসেন্স ও সনদের মান নির্ধারণ করা হবে। এই চুক্তি বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার আবহে উভয় অর্থনীতিকে সুরক্ষা দেবে।
