Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না: ফখরুল

বাংলাদেশ

রেজাউল প্রধান
11 November, 2025, 07:05 pm
Last modified: 11 November, 2025, 07:59 pm

Related News

  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তারা আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান

আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না: ফখরুল

বেগম খালেদা জিয়া গত বছরের ৫ আগস্টে বলেন—আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি। মির্জা ফখরুল খালেদা জিয়ার এই কথা উল্লেখ করে বলেন, ‘আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেবো।’ 
রেজাউল প্রধান
11 November, 2025, 07:05 pm
Last modified: 11 November, 2025, 07:59 pm
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: রেজাউল প্রধান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেবো।'

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৫ আগস্টেই বলেছিলেন—আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনাকে বলতে চাই, অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।'

আগামী ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়, নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।'

পিআর ইস্যুতে জবরদস্তি করছে কিছু দল—এমন অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, 'জামায়াতে ইসলামী বাংলাদেশসহ আরও কয়েকটি দল পিআর পদ্ধতির নামে জনগণের উপর জবরদস্তি করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো দেওয়া হচ্ছে, সেগুলো মূলত গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র।'

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে মত দেন ফখরুল। তিনি বলেন, 'গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।'

সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি মো. আল মামুন আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলার বিএনপি নেতৃবৃন্দ।

তবে সংবাদ প্রকাশের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির পক্ষ থেকে নিচের বিবৃতিটি প্রকাশ করা হয়: 

'আজ ১১ নভেম্বর ২০২৫, বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে-যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানীমূলক মামলা করতে চাই না। আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানীমূলক কোন মামলা হলে আমরা তুলে নিবো। কিন্তু দেশব্যাপী হয়রানীমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোন বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহবান জানাচ্ছি।'

 

Related Topics

টপ নিউজ

বিএনপি / আওয়ামী লীগ / খালেদা জিয়া / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তারা আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]