কেন আটকে আছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার বাণিজ্য চুক্তি?
এ যেন শত্রুর সঙ্গে বসবাস। সীমান্তের ওপারে ওঁত পেতে আছে শত্রুপক্ষ। চালাচ্ছে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। হুমকি দিয়ে যাচ্ছে ক্রমাগত। কখন কী করে বসে তা অনুমান করাই কঠিন। এমনই এক অনিশ্চয়তায় দিন কাটছে দক্ষিণ কোরিয়ার। উত্তর কোরিয়া থেকে অনাগত বিপদ মোকাবিলায় প্রস্তুত হওয়াটাও তাই জরুরী সিউলের জন্য। সেই প্রস্তুতির অংশ হিসেবেই পারমাণবিক সাবমেরিন তৈরি করতে চেয়েছিল দেশটি। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে আলোচনাও সেরেছিল প্রেসিডেন্ট লি জে মিয়ং। কিন্তু সেই আলোচনা এখনো আলোর মুখ দেখেনি। বৈঠকের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হয়নি কোনো লিখিত চুক্তি। ফলে বাড়ছে উদ্বেগ। তবে কি পারমাণবিক সাবমেরিন তৈরিতে বাধ সাধছেন ট্রাম্প?
