চলার মতো সর্বোচ্চ দুই সপ্তাহের পানি মজুত আছে তেহরানবাসীর
দীর্ঘমেয়াদি খরায় তেহরানে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। শহরের প্রধান উৎস আমির কবির বাঁধে ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ পানি অবশিষ্ট, যা দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ সরবরাহ সম্ভব। এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাতে রাজধানীতে মানবিক সংকট তৈরি হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সতর্ক করেছেন, বাস্তবে পরিস্থিতি আরও ভয়াবহ।
