নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের জন্য সম্মানজনক: তারেক রহমান
জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের জন্য সম্মানজনক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করা হচ্ছে। ২ নভেম্বর রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
