জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ; কী বলছে রাজনৈতিক দলগুলো?
নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে আগামী সংসদ। গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এমন সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই কাজে সংসদ করতে ব্যর্থ হলে বিকল্প প্রস্তাব রয়েছে ঐকমত্য কমিশনের।
