নির্বাচনী আইনে যেসব পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার
গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধনী অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে পলাতক আসামির নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা, ইভিএম পদ্ধতি বাতিল, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা ও এবং প্রার্থীর সম্পদের পূর্ণ হিসাব প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
