Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
যাত্রাবাড়ীতে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2025, 03:35 pm
Last modified: 16 October, 2025, 03:39 pm

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

যাত্রাবাড়ীতে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

গত ৫ অক্টোবর রাতে যাত্রাবাড়ী চৌরাস্তায় রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘লিলি গোল্ড হাউজ’ নামে স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে। পাশের একটি বন্ধ দোকানের দেয়াল ভেঙে চোরেরা দোকানে প্রবেশ করে ১২৫ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
টিবিএস রিপোর্ট
16 October, 2025, 03:35 pm
Last modified: 16 October, 2025, 03:39 pm
ছবি: টিবিএস

রাজধানীর যাত্রাবাড়ীতে স্বর্ণের দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় প্রধান আসামি মো. রাসেল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আদর্শ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাসেল মিয়া চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চিরাইও গ্রামের বাসিন্দা সোহরাব মেম্বারের ছেলে।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল চুরির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ৫ অক্টোবর রাতে যাত্রাবাড়ী চৌরাস্তায় রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত 'লিলি গোল্ড হাউজ' নামে স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে। পাশের একটি বন্ধ দোকানের দেয়াল ভেঙে চোরেরা দোকানে প্রবেশ করে ১২৫ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পাশাপাশি দোকানের সিসিটিভি ক্যামেরার ডিভাইসটিও নিয়ে যায় তারা।

ঘটনার পরদিন দোকানমালিক জাবির হোসেন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছুদিন ধরে দোকানের আশপাশে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের মধ্যে একজনকে শনাক্ত করার কথাও তিনি জানিয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

যাত্রাবাড়ী / স্বর্ণালঙ্কার চুরি / গ্রেপ্তার / র‍্যাব / সোনা চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]