নুরের ওপর হামলার বিচার হলে পাহাড়ে অপ্রীতিকর ঘটনা ঘটতো না: রাশেদ খান
আগামী জাতীয় সংসদ নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করছে ভারত ও শেখ হাসিনা গং। ২৯ সেপ্টেম্বরে রাজধানীর বিজয় নগর এলাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, এক মাস পার হলেও নুরুল হক নুরের ওপর হামলার তদন্ত এখনো শেষ হয়নি। সরকার আওয়ামী দোসরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনীতিকদের ওপর হামলা করতে সাহস পেত না। পাহাড়ের অপ্রীতিকর ঘটনাও ঘটতো না। পুলিশ প্রশাসনে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে থেকে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে বলেও অভিযোগ রাশেদ খানের।
