ইসরায়েলের বিরুদ্ধে মুখ খোলার শাস্তি, ভিসা হারালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের তীব্র সমালোচনা করায় ও ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সিদ্ধান্ত জানায়।
