Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না বিসিবি

খেলা

ইউএনবি
28 October, 2019, 07:55 pm
Last modified: 28 October, 2019, 07:59 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না বিসিবি

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, বিসিবি সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না। তাকে শোকজ নোটিশ পাঠানো হবে
ইউএনবি
28 October, 2019, 07:55 pm
Last modified: 28 October, 2019, 07:59 pm
বুধবার খেলোয়াড়দের ধর্মঘটের অবসানের পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পাপনের সাথে কথা বলছিলেন সাকিব (ছবি: রেহমান আসাদ/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)

চুক্তি ভঙ্গ করে গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ায় টাইগারদের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা নেয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল তা থেকে সরে এসেছে বোর্ড।

টেলিকম কোম্পানিটি সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, বোর্ডের সাথে খেলোয়াড়দের যে চুক্তি রয়েছে তা লঙ্ঘন করেছে সাকিব। বোর্ড তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে যে বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো খেলোয়াড় টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারবে না।

তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, বিসিবি সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না। তাকে শোকজ নোটিশ পাঠানো হবে।

সম্প্রতি তিনি গণমাধ্যমকে বলেন, “এটা বোর্ড এবং খেলোয়াড়দের অভ্যন্তরীণ বিষয়। আমরা মনে করি আইনি ব্যবস্থার প্রয়োজন নেই। বরং আমরা একটি শোকজ নোটিশ পাঠাবো এবং সাকিবকে এর জবাব দিতে হবে।”

এর আগে বিসিবি সভাপতি বলেন, “বোর্ডের সাথে খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী সাকিব কোনো টেলিকম কোম্পানির সাথে চুক্তি করতে পারে না। সে এটা জানে। তা সত্ত্বেও সে গ্রামীণফোনের সাথে চুক্তি করেছে। তাকে এর ব্যাখ্যা দিতে হবে।”

বিসিবি এবং সাকিবের সাথে শুধু এটা নিয়েই দ্বন্দ্ব চলছে তা নয়। বিসিবি সভাপতি বেশ কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন যে সাকিব ভারত সফরে যেতে আগ্রহী নয়।

এছাড়া সাকিব সম্প্রতি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ না দিয়ে তার ভারত সফরের ব্যাপারে ধোঁয়াশা ‍সৃষ্টি করেছেন। তার অনুপস্থিতির কারণ জানাতে পারেনি বিসিবি।

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / সাকিব আল হাসান / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]