নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতাও থাকে না: খসরু
জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজ ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত। আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১৮ সেপ্টেম্বর রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। রাজনীতিতে স্থিতিশীলতা চান জানিয়ে আমীর খসরু বলেন, 'নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না, নুরের ওপর হামলার ঘটনা সেটাই প্রমাণ করে।'
