Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বগুড়ায় ‘বিষাক্ত মদে’ ৬ জনের মৃত্যু

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
01 February, 2021, 06:50 pm
Last modified: 01 February, 2021, 06:55 pm

Related News

  • বিষাক্ত মদপানে মুন্সীগঞ্জে ৪ জনের মৃত্যু
  • বগুড়ায় বিষাক্ত মদপানে নিহতের সংখ্যা বেড়ে ১০
  • বিষাক্ত মদপানে পাঞ্জাবে ৯৮ জনের মৃত্যু
  • ঈদের আনন্দ করতে গিয়ে বিষাক্ত মদপান, ১৮ জনের মৃত্যু
  • বিষাক্ত মদপানে রংপুরে আরও ৩ জনের মৃত্যু

বগুড়ায় ‘বিষাক্ত মদে’ ৬ জনের মৃত্যু

মৃতরা হলেন, বগুড়া তিনমাথা এলাকার রমজান আলী (৪০) ও সুমন রবিদাস (৩৬), ফুলবাড়ি এলাকার পলাশ মিয়া (৪০), আব্দুর রহিম (৩৮), কাটনারপাড়ার সাজু (৫৫) ও মোজাহার আলী (৭৭)। 
বগুড়া প্রতিনিধি
01 February, 2021, 06:50 pm
Last modified: 01 February, 2021, 06:55 pm
ছবিটি প্রতীকী

বগুড়ায় 'বিষাক্ত মদপানে' ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার থেকে সোমবার ভোরের মধ্যে তাদের মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, তিনজনের মৃত্যু হয়েছে বিষাক্ত মদ পানে। আর বাকীরা স্টোক করে মারা গেছেন।

মৃত ব্যক্তির স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, পুলিশের নিশ্চিত করা তিনজন বাদে অন্যরাও বিষাক্ত মদ পান করেছিলেন। 

মৃতরা হলেন, বগুড়া তিনমাথা এলাকার রমজান আলী (৪০) ও সুমন রবিদাস (৩৬), ফুলবাড়ি এলাকার পলাশ মিয়া (৪০), আব্দুর রহিম (৩৮), কাটনারপাড়ার সাজু (৫৫) ও মোজাহার আলী (৭৭)। 

তাদের মধ্যে সাজু ও মোজাহার আলী (৭০) হোটেল শ্রমিক। একই বিষাক্ত মদ খেয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুমন রবিদাসের বাবা প্রেমনাথ, তার চাচা রামনাথ, পলাশের ভাই আতিকুর রহমান পায়েল, পায়েলের বন্ধু আইয়ুব, শিববাটি এলাকার হোটেল শ্রমিক রঞ্জু। 
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, বগুড়ার ফুলবাড়ী এলাকার পলাশ মিয়া সোমবার ১১টার দিকে মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান। পলাশের ভাই পায়েল ও তার বন্ধু আইয়ুব বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি। তারা পারুল ল্যাব নামক একটি দোকান থেকে 'রেকটিফাইড অ্যালকোহল' কেনেন একজনের কাছ থেকে। গত শনিবার সন্ধ্যায় খাওয়ার পর তিনজনেই অসুস্থ হয়ে পড়েন। 

পায়েলের স্ত্রী রেখা (ছদ্মনাম) বলেন, 'গত শনিবার তাদের পরিবারের একজনের জন্মদিন ছিল। এ কারণে তার স্বামী, দেবর ও দেবরের বন্ধু শখ করে মদ খান। খেয়ে গত রোববার থেকে অসুস্থ হয়ে পড়েন। সোমবার হাসপাতালে নেওয়ার পর পলাশ মারা যান। পায়েল ও আইয়ুব চিকিৎসাধীন।' 

হাসপাতলেই পলাশের ভাগ্নে বাধন বলেন, জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই সন্ধ্যায় তার মামার সাথে আব্দুর রহিম (৪২) নামের আরেকজনও মন পান করেন। পরে তিনি তার বাড়ি ফুলবাড়ী দক্ষিণ পাড়ায় গত রোববার মারা যান।

সদর থানার ওসি হুমায়ুন কবির বলছেন, 'এখানো নিশ্চিত হতে পারিনি যে মদপানেই তাদের মৃত্যু হয়েছে। তবে রমজান ও সুমন রবিদাস বিয়ের অনুষ্ঠানে ছিলেন। তারা মদপান করতে পারেন। সাজু স্ট্রোক করে মারা গেছেন। তবে স্থানীয়রা বলছেন তিনি মদপান করেছিলেন। আর মোজাহার বৃদ্ধ মানুষ। তার পরিবারের সদস্যরা বলছেন, রাতে হাঁসের মাংস খেয়েছিলেন মোজাহার। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তিনি বলেন, তাদের সম্পর্কে আমরা খোঁজ-খবর নেওয়া হচ্ছে।'

পারুল হোমিও ল্যাব ও শাহীন হোমিও হলের বিরুদ্ধে কোনো তথ্য পুলিশের কাছে আছে কিনা জানতে চাইলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, 'ওই দুটি দোকান সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। মামলাও প্রক্রিয়াধীন।'

জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে, 'তিনজন বিষাক্ত মদ পান করে মারা গেছেন। তারা হলেন, সুমন রবিদাস, পলাশ ও সাজু। অন্যরা স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।'

শহীজ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, 'মৃতদের মধ্যে সুমন রবিদাস বিষাক্ত মদ খেয়ে স্ট্রোক করে মারা গেছেন। অন্যদের বিষয়ে পোস্ট মর্টেমের পর জানা যাবে। তবে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েজন। অন্যরা কীভাবে মারা গেছেন তা জানা নেই।'
 

Related Topics

টপ নিউজ

বিষাক্ত মদপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বিষাক্ত মদপানে মুন্সীগঞ্জে ৪ জনের মৃত্যু
  • বগুড়ায় বিষাক্ত মদপানে নিহতের সংখ্যা বেড়ে ১০
  • বিষাক্ত মদপানে পাঞ্জাবে ৯৮ জনের মৃত্যু
  • ঈদের আনন্দ করতে গিয়ে বিষাক্ত মদপান, ১৮ জনের মৃত্যু
  • বিষাক্ত মদপানে রংপুরে আরও ৩ জনের মৃত্যু

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]