Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
জবানবন্দিতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের ফাঁসি চাইলেন শহীদ আনাসের মা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 04:55 pm
Last modified: 07 September, 2025, 05:10 pm

Related News

  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই: রুমিন ফারহানা
  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত
  • ১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

জবানবন্দিতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের ফাঁসি চাইলেন শহীদ আনাসের মা

আনাসের মা জানান, আনাসের লাশ রিকশায় করে বাসায় নেওয়ার পথে রক্তে ভেসে যান তিনি, তার স্বামী ও বাবা। লাশ বাড়িতে নেওয়ার পর হত্যার বিচার দাবি করে এলাকাবাসী মিছিল করেন। পরে ধুপখোলা মাঠে জানাজা শেষে স্থানীয় আলেমের পরামর্শে রক্তাক্ত কাপড়েই শহীদের মর্যাদায় আনাসকে দাফন করা হয়।
টিবিএস রিপোর্ট
07 September, 2025, 04:55 pm
Last modified: 07 September, 2025, 05:10 pm
ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর চানখারপুলে গত বছরের ৫ আগস্টের হত্যাকাণ্ডে সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি। ছেলে হত্যার বদলা হিসেবে আসামিদের মৃত্যুদণ্ড দাবি করেছেন তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে নবম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন দীপ্তি।

তিনি বলেন, 'গত বছরের ৫ আগস্ট চানখারপুলে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। তাদের নির্দেশনায় নির্বিচারে গুলি চালান রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। গুলিতে আমার ছেলে আনাসসহ ছয়জন শহীদ হন।'

তিনি আরও অভিযোগ করেন, 'এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আমি হত্যার বদলে হত্যা চাই। এসব আসামির ফাঁসির আদেশ চাই।'

জবানবন্দিতে সানজিদা খান দীপ্তি বলেন, ''২০২৪ সালের ৫ আগস্ট সকালে একটি চিঠি লিখে বাসা থেকে বের হয়েছিল আনাস। তাতে লিখেছিল- 'মা আমি মিছিলে যাচ্ছি। যদি না ফিরি তবে গর্বিত হইও।' দুপুরে তার মৃত্যুসংবাদ পান তিনি। পরে লাশ মিটফোর্ড হাসপাতাল থেকে আনতে গিয়ে দেখেন ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।''

তিনি জানান, আনাসের লাশ রিকশায় করে বাসায় নেওয়ার পথে রক্তে ভেসে যান তিনি, তার স্বামী ও বাবা। লাশ বাড়িতে নেওয়ার পর হত্যার বিচার দাবি করে এলাকাবাসী মিছিল করেন। পরে ধুপখোলা মাঠে জানাজা শেষে স্থানীয় আলেমের পরামর্শে রক্তাক্ত কাপড়েই শহীদের মর্যাদায় আনাসকে দাফন করা হয়।

আন্দোলনকারী রাব্বী ও সৌরভের বরাতে এই সাক্ষী আরও বলেন, 'ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে হাজারও আন্দোলনকারীর সঙ্গে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন আনাস। চানখারপুলে পৌঁছালে পুলিশ-র‍্যাব গুলি চালায়। প্রাণ বাঁচাতে আন্দোলনকারীরা আশপাশের গলিতে আশ্রয় নেন। সেখানেই লক্ষ্য করে পুলিশ গুলি চালালে আনাস বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে সবাই তাকে রিকশায় হাসপাতালে নিয়ে যায়।'

এদিন আদালতে হাজির করা হয় চার আসামিকে- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পরে আসামিপক্ষের আইনজীবীরা পর্যায়ক্রমে সানজিদা খান দীপ্তিকে জেরা শুরু করেন। প্রথমে জেরা করেন আরশাদের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।
 

Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / আন্তর্জাতিক অপরাধ আদালত / নিহত / শহীদ / পুলিশ / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই: রুমিন ফারহানা
  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত
  • ১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]