Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
৩০০ আসনের চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ ইসির, গাজীপুরে আসন বাড়ল, বাগেরহাটে কমলো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2025, 08:10 pm
Last modified: 04 September, 2025, 10:31 pm

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

৩০০ আসনের চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ ইসির, গাজীপুরে আসন বাড়ল, বাগেরহাটে কমলো

চূড়ান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি করা হয়েছে। অপরদিকে, বাগেরহাটে একটি আসন কমিয়ে মোট ৩টি রাখা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
04 September, 2025, 08:10 pm
Last modified: 04 September, 2025, 10:31 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সীমানাতেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় নির্বাচন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তা গেজেটে প্রকাশ করা হয়েছে।'

চূড়ান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি করা হয়েছে। অপরদিকে, বাগেরহাটে একটি আসন কমিয়ে মোট ৩টি রাখা হয়েছে। 

যে ৪৬টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে সেগুলো হলো: পঞ্চগড়-১ ও ২; রংপুর-১ ও ৩; সিরাজগঞ্জ-১ ও ২; পাবনা-১ ও ২; বাগেরহাট-১, ২ ও ৩; সাতক্ষীরা-২, ৩ ও ৪; মানিকগঞ্জ-২ ও ৩; ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; ফরিদপুর-২ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ৬ ও ১০; নোয়াখালী-১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম-৭ ও ৮।

এর আগে, গত ৩০ জুলাই আসন সীমার খসড়া প্রকাশ করে ইসি। তাতে দ্বাদশ সংসদের ২৬১ আসন অপরিবর্তিত রাখা হয় এবং ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়। 

প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি-আপত্তি ও সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ আগস্ট। ওই সময়ের মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ।

২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিন এসব দাবি-আপত্তি শুনানি শেষে কমিশন বিষয়গুলো পর্যালোচনা করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে।

Related Topics

টপ নিউজ

ইসি / গেজেট প্রকাশ / সীমানা নির্ধারণ / বাগেরহাট / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]