জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন চায় জামায়াত
নীল নকশার নির্বাচনের পায়তারা চলছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ৩১ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
