শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি
একসময়ের ঘনিষ্ঠ 'বন্ধু' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। খানিকটা দূরত্বও তৈরি হয়েছে। সে জন্যই হয়তো নতুন মিত্রের সন্ধানে বেরিয়েছেন মোদি। এখন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'বন্ধু' বলে সম্বোধন করেছেন। এবার চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। বিপরীতে সি চীনা 'ড্রাগন' ও ভারতীয় 'হাতির' মধ্যে বন্ধুত্বে জোর দিয়েছেন।
