নতুন নিষেধাজ্ঞায় কতটা গভীর হবে ইরানের পরামাণু সংকট?
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ফের উত্তেজনা তুঙ্গে। ২০১৫ সালের চুক্তির আওতায় প্রত্যাহার করা জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। অভিযোগ, চুক্তির শর্ত লঙ্ঘন করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়াচ্ছে ইরান।
