অর্থনীতিতে মন্দাভাব: তবুও বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা
অর্থনীতিতে মন্দাভাব থাকা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে মুনাফা দাঁড়িয়েছে ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে নিট বা প্রকৃত মুনাফা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা।
