Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, বিদেশি নাগরিক আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 August, 2025, 12:30 pm
Last modified: 26 August, 2025, 12:30 pm

Related News

  • যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সংগঠনের ১ সদস্য আটক
  • শাহজালাল বিমানবন্দরে বেবিচকের ফ্রি শাটল সার্ভিস চালু
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • যান্ত্রিক ত্রুটিতে অগ্নি-সতর্ক সংকেত, এক ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ইউএস-বাংলার চট্টগ্রামগামী ফ্লাইট

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, বিদেশি নাগরিক আটক

সোমবার দিবাগত রাত ২:৩০ মিনিটে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটি ৬ নম্বর বোর্ডিং ব্রিজে যুক্ত হওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা তথ্য অনুযায়ী ৩০এ সিটের যাত্রী মিস. ক্যারেন পেটুলা স্টাফেলকে শনাক্ত করেন।
টিবিএস রিপোর্ট
26 August, 2025, 12:30 pm
Last modified: 26 August, 2025, 12:30 pm
জব্দকৃত কোকেন। ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের ৮.৬৬ কেজি কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটায় এই অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, দোহা থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে একজন যাত্রী মাদক চোরাচালান করতে পারেন—এমন একটি গোপন সংবাদ তাদের কাছে আসে। এই তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা সংবাদের পর যুগ্ম পরিচালকের নির্দেশনায় এয়ারপোর্টে কাস্টমস গোয়েন্দাদের একটি দল সতর্ক অবস্থান নেয়।

সোমবার দিবাগত রাত ২:৩০ মিনিটে ফ্লাইটটি ৬ নম্বর বোর্ডিং ব্রিজে যুক্ত হওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা তথ্য অনুযায়ী ৩০এ সিটের যাত্রী মিস. ক্যারেন পেটুলা স্টাফেলকে শনাক্ত করেন। পরবর্তীতে, ওই যাত্রীকে ভিসা অন অ্যারাইভাল থেকে ইমিগ্রেশন সম্পন্ন করিয়ে তার লাগেজসহ গ্রিন চ্যানেলে আনা হয়। সেখানে স্ক্যানিং শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তার মালামাল পরীক্ষা (ইনভেন্ট্রি) করা হয়।

এ সময় তার লাগেজের ভেতর থেকে প্লাস্টিকের তিনটি জার উদ্ধার করা হয়, যার ভেতরে ফয়েল পেপারে মোড়ানো ডিম্বাকৃতির ২২টি প্যাকেটে কোকেন পাওয়া যায়। এসময় যাত্রীর এয়ারওয়েজ মেনিফেস্ট, পাসপোর্ট, বোর্ডিং পাস এবং সংশ্লিষ্ট লাগেজ টোকেন মিলিয়ে দেখা হয়।

বিমানবন্দরে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউনিট প্রাথমিক পরীক্ষায় এগুলোকে কোকেন হিসেবে শনাক্ত করে। মালামাল পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুজন এএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

জব্দকৃত কোকেনের মোট ওজন ৮.৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

ওই যাত্রীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, তাদের তৎপরতার কারণে দেশে মাদকের এই বিশাল চালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে।

Related Topics

টপ নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / কোকেন জব্দ / কাতার এয়ারলাইন্স / বিদেশি যাত্রী / আটক / কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সংগঠনের ১ সদস্য আটক
  • শাহজালাল বিমানবন্দরে বেবিচকের ফ্রি শাটল সার্ভিস চালু
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • যান্ত্রিক ত্রুটিতে অগ্নি-সতর্ক সংকেত, এক ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ইউএস-বাংলার চট্টগ্রামগামী ফ্লাইট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]