Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
জনদুর্ভোগ এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়কে সমাবেশ না করার অনুরোধ ডিএমপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 10:35 pm
Last modified: 23 August, 2025, 10:36 pm

Related News

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে নজরদারি করবে পুলিশ
  • গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ
  • এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২

জনদুর্ভোগ এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়কে সমাবেশ না করার অনুরোধ ডিএমপির

ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে সমাবেশ আয়োজনের জন্য ৯১টি স্থান প্রস্তাব করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 August, 2025, 10:35 pm
Last modified: 23 August, 2025, 10:36 pm
ছবি: ইউএনবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ডিএমপি কমিশনার বলেন, আসন্ন নির্বাচনে ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী কিংবা পরীক্ষার্থী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। তাই সড়কে সভা-সমাবেশ না করে বিকল্প স্থানে কর্মসূচি করা জরুরি।'

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে সমাবেশ আয়োজনের জন্য ৯১টি স্থান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মতিঝিলে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে আটটি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি ও রমনায় চারটি স্থান নির্ধারণ করা হয়েছে।

সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা নগরীর যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাংয়ের সমস্যা তুলে ধরে এগুলো সমাধানে পুলিশের পাশে থাকার আশ্বাস দেন। তারা আরও বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধেও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, যানজট নিরসনে ডিএমপি নিরলসভাবে কাজ করছে। তবে শুধু পুলিশ নয়, ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় ২৫টি সংস্থা জড়িত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতির উন্নতি সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ ডিএমপির যুগ্ম কমিশনার ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

সমাবেশ / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে নজরদারি করবে পুলিশ
  • গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ
  • এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]